1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

বিশ্বে করোনায় আরও ৯৫৬ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২.২০ পিএম
  • ৫৬৮ Time View

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৪৭ জন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪২ লাখ ৮ হাজার ৬৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৩ হাজার ৭৩৩ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৪১০ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৩৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৮২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৪০ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৭১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৪৪ জন এবং মারা গেছেন ২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com