1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রমন্ত্রী: আর কোনও রেহিঙ্গা নেওয়া হবে না বাংলাদেশে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৬.১৯ পিএম
  • ১৩৬ Time View

অবৈধভাবে অনেকে বিদেশে যায়। এতে তারা হয়রানির শিকার হয়। ক্ষতিগ্রস্ত হয়। এভাবে যেন না যায় সে জন্য ডিসিদের সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া প্রবাসীদের বাড়ি দখল হয়ে যায়। তারা হয়রানির মুখে পড়েন। মামলায় কেউ কেউ জেলেও গেছেন। এসব ক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা দিতে হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে তিনি এসব নির্দেশনা দেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ডিসি সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে অনেকে বিদেশে যায়। এতে তারা হয়রানির শিকার হয়। ক্ষতিগ্রস্ত হয়। এভাবে যেন না যায় সে জন্য সচেতন করার কথা বলা হয়েছে ডিসিদের। এছাড়া প্রবাসীদের বাড়ি দখল হয়ে যায়। তারা হয়রানির মুখে পড়েন। মামলায় কেউ কেউ জেলেও গেছেন। এসব ক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা দিতে হবে। পর্যটন এলাকার নিরাপত্তা ও সুরক্ষা তদারকি নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, আর কোনও রেহিঙ্গা নেওয়া হবে না বাংলাদেশে। এটা একটা সমস্যা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে। তাদের অবশ্যই যেতে হবে।

সীমান্তে হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের শীর্ষ পর্যায়ে মতৈক্য হয়েছে। একটা লোকও সীমান্তে মরবে না। এরপরও দুঃখজনক ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com