1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ডিসিদের শক্ত ব্যবস্থা নিতে বললেন বাণিজ্যমন্ত্রী

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৬.০৫ পিএম
  • ৩৭৮ Time View

আসন্ন রমজানে দ্রব্যমূল্যকে ইস্যু করে কেউ যাতে সুযোগ না নেয় সে বিষয়ে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সামনে রমজান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের কী নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।

কোরবানির সময় পশুর চামড়ার দাম পাওয়া যায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে বলেও মনে করেন তিনি।

নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com