1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৬.০০ পিএম
  • ১৯০ Time View

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার বিষয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি—বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে সভা করবো। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করবো, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।

এদিন দুপুর ২টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সিইসি। এসময় ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে বিকেল ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে হয়।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে—রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা প্রায় নিশ্চিত।

২০১৮ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়। সেসময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হবে।

এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com