মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন- যাত্রী কল্যাণ সমিতি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত রিকভারি কার্যক্রম জোরদার করতে রাজধানী ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ   ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড়ে হঠাৎ এক বিস্ফোরণের ঘটনায় এক প্রকৌশলীসহ ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন: প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ডিপিডিসির শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)।

আহত সাইফুল ইসলাম জানান, তার বাসা বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়ারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে একটি  বিস্ফোরণ ঘটে। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে তিনি তার শরীর থেকে রক্ত ঝরতে দেখেন। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা বুঝতে পারেননি তিনি।

আহত শাহীন জানান, তারা তিনজর ওয়ারলেস গেটে ডিপিডিসির লেবার হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরেও ক্ষত হয়েছে।

হাসপাতালে আরশাদ হোসেন ফাহিম নামে এক প্রকৌশলী জানান, যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশে একটি ওষুধের ফার্মেসির জানালা-দরজা সব ভেঙেচুরে গেছে এবং সেগুলো রাস্তায় এসে পড়েছে।

রমনা থানার ওসি আবুল হাসান বলেন, ওয়্যারলেস মোড়ের একটি ফার্মেসির সামনে প্লাস্টিকের ড্রাম থেকে এ বিস্ফোরণ ঘটেছে। কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তার আলামত সংগ্রহ ও কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে ৪ জনের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা থানা পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS