1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নির্বাচনের তারিখ ঘোষণা করল তুরস্ক

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১২.৫২ পিএম
  • ৩৭০ Time View

তুরস্কের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নির্ধারিত সময়ের এক মাস আগেই আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে ভোট।

রোববার (২২ জানুয়ারি) একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়।

যেখানে তরুণ ভোটারদের সাথে এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় এরদোগানকে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসার সেই আয়োজনেই নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

দেশটির নির্বাচনের সম্ভাব্য তারিখ ছিল ১৮ জুন। তবে সে সময় গ্রীষ্মকালীন ছুটি হওয়ায় বিভিন্ন স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে নাগরিকদের। সে কারণে আগেই ভোটের তারিখ এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন এরদোগান। দুই দশক তুরস্কের নেতৃত্ব দেয়া এরদোগানের জন্য এবারের নির্বাচনকে দেখা হচ্ছে বড় পরীক্ষা হিসেবে। জনমত জরিপে দেখা গেছে, পার্লামেন্ট ও প্রেসিডেন্ট উভয় নির্বাচনেই হবে হাড্ডাহাড্ডি লড়াই।

তরুণদের উদ্দেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আপনারা যারা প্রথম ভোটার তাদের পাশে থাকার সুযোগ পাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। ইলেক্টোরাল বোর্ড ৬০ দিনের নির্বাচনী দিনপঞ্জি তৈরি করবে।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com