মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

বাণিজ্যমন্ত্রী: রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ Time View

রমজানে একসঙ্গে বেশি পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও বাজার স্থিতিশীল রাখতে সরকারের পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে আমি এ আহ্বান জানাচ্ছি।

বাণিজ্যমন্ত্রী রোববার রংপুর ক্রিকেট গার্ডেনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রমজানে কোনো পণ্যের সংকট হবে না, মূল্যও বৃদ্ধি পাবে না। ভোক্তারা যদি একসঙ্গে বেশি পণ্য ক্রয় না করেন, তবে বাজারে পণ্যের ওপর বেশি চাপ পড়বে না।

তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বা স্বাভাবিক সময়ে যদি কোনো ব্যবসায়ী অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে এসব পণ্যের মূল্যবৃদ্ধি করার চেষ্টা করে- তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করছে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই এটা করা হয়েছে। এতে অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। তিনি বলেন, দেশের মানুষের জন্য ন্যায্যমূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য নিশ্চিত করার চেষ্টা চলছে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১২০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনাথীদের জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS