1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আলেমদের তত্ত্বাবধানে নতুন শিক্ষা সিলেবাস প্রণয়নের দাবি

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২৭৮ Time View

আলেমদের তত্ত্বাবধানে নতুন শিক্ষা সিলেবাস প্রণয়নের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। নতুন শিক্ষা সিলেবাস বাতিল, দূর্নীতির মূলোৎপাটন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশে ইসলামী হুকুমত কায়েমের দাবিতে শনিবার (২১ জানুয়ারি) আয়োজিত এক সমাবেশে এ তিনি এ কথা বলেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, বিতর্কিত শিক্ষা সিলেবাসের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক ও পৌত্তলিক বানানোর ষড়যন্ত্র চলছে। পাঠ্য বইয়ে নগ্ন ছবি, পর্দা, দাড়ির বিরোধিতা, মুর্তিসহ ডারউইনের বিবর্তনবাদ ও হিন্দুত্ববাদ সংযোজন করে মুসলিম শিক্ষার্থীদের ঈমান হারা করার পাঁয়তারা চলছে। স্পষ্ট বলছি, ৯২ ভাগ মুসলমান দেশের পাঠ্য পুস্তকে ডারউইনের মতবাদ দেখতে চায়না, তারা দেশীয় ও ধর্মীয় সংস্কৃতি, সভ্যতা ও ইতিহাসের সঠিক উপস্থাপন দেখতে চায়।

তিনি বলেন, অবিলম্বে ইসলামবিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ি আলেমদের তত্ত্বাবধানে নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। একই সঙ্গে ইসলাম বিরোধী এই সিলেবাস প্রণয়নে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় ইসলামী ঐক্যজোট বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে নাস্তিক-মুরতাদদের দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাল্লাহ।

ইসলামী দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওমুক সরকার, তমুক সরকারের আমাদের প্রয়োজন নেই। সব সরকার আমরা দেখেছি। এখন প্রয়োজন ইসলামী সরকার। প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দেবো, নেতৃত্ব নেন । ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যা যা প্রয়োজন আপনারা পদক্ষেপ নিন। কর্মী হিসেবে মাঠে থাকবো ইনশাল্লাহ।

সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করায় সরকারকে সাধুবাদ জানিয়ে হাসানাত আমিনী বলেন, মডেল মসজিদ নির্মাণ করছেন সাধুবাদ জানাচ্ছি। তবে মডেল মসজিদে কওমী মাদরাসা পড়ুয়া ও হক্কানী উলামায়ে কেরামকে নিয়োগ দিতে হবে। কোনভাবেই ভ্রান্ত আকিদা পোষণকারীতে নিয়োগ করবেন না। এতে মডেল মসজিদের সুনাম ক্ষুন্ন হবে।

সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ইসলামের মৌলিক বিধি-বিধানের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। বর্তমান শিক্ষা সিলেবাসে এই বিধি-বিধানের উপর চূড়ান্তভাবে আঘাত করা হয়েছে। বিবর্তনবাদের মত কুফুরি আকীদাকে শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদি রূপে গড়ে তুলতে ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি বলেন, ভারতবর্ষের মুসলিম শাসকদের নিচু, হীন এবং নিপীড়নকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে অন্যদিকে মুসলিম শাসকদের হাত থেকে যারা ক্ষমতা চরি করেছিল তাদের প্রশংসা করা হয়েছে। যারা এই ধরনের নোংরা চিন্তা-ধারণা লালন করে, তারা সরকার ও জনগণের বন্ধু হতে পারে না। আমরা এ সকল ঘৃণ্য কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com