1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

নেটফ্লিক্সের সিইওর পদ ছাড়লেন হেস্টিংস

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৭.০৬ পিএম
  • ২৮১ Time View

নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস। তিনি গত দুই দশক ধরে এ দায়িত্বে ছিলেন। রিড হেস্টিংস সিইও হিসেবে সরে দাঁড়ালেও নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

তার দীর্ঘদিনের অংশীদার আরেক সহপ্রতিষ্ঠাতা টেড সারান্দোস সিইও এর দায়িত্বে আসছেন। আর চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করবেন গ্রেগ পিটার্স।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক ব্লগ পোস্টে রিড হেস্টিংস জানান, সিইও হিসেবে পদত্যাগ করলেও দায়িত্ব পালন করবেন নির্বাহী চেয়ারম্যানের। ২০২২ সালের শুরু থেকেই গ্রাহক কমার চাপে ছিল ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

তবে বছরের শেষ নাগাদ প্রায় ৭৭ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে বলে জানায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ। প্রত্যাশার চেয়েও বেশি গ্রাহক পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে হ্যারি অ্যান্ড মেগান ও ওয়েনেসডে সিরিজের সফলতা। নেটফ্লিক্সের বর্তমান অবস্থানে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই দশক ধরে দায়িত্ব পালন করা হেস্টিংস।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com