1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১২.১০ পিএম
  • ২৮৭ Time View

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দেশকে নেতৃত্ব দেয়ার জন্য এখন আর তার যথেষ্ট ‘সক্ষমতা’ নেই উল্লেখ করে আগামী মাসের ৭ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নেপিয়ারে সাংবাদিকদের বলেন, ৭ ফেব্রুয়ারি হবে তার শেষ অফিস।

তিনি বলেন, ‌‌‘আমি চলে যাচ্ছি, কারণ কাজটি কঠিন। এই পদটি কী তা আমি জানি। আমি জানি, এই পদের প্রতি সুবিচার করার মতো আর কিছু মজুত নেই আমার কাছে। বিষয়টি একেবারেই সহজ।’

জেসিন্ডা ২০১৭ সালে জোট সরকারের প্রধানমন্ত্রী হন। চলতি বছর তাকে কঠিন নির্বাচনী পরীক্ষায় পড়তে হতো বলে ধারণা করা হচ্ছে।

দুই বছর আগে উদারপন্থী লেবার পার্টি সহজেই বিপুল বিজয় পেলেও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে রক্ষণশীলেরা বেশ এগিয়ে গেছে।

করোনাভাইরাস মহামারী দমনে তার ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তবে কড়াকড়িভাবে করোনাবিধি পালন করায় দেশে তিনি সমালোচিত হয়েছেন।

জেসিন্ডা জানান, আগামী ১৪ অক্টোবর পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী রোববার পরবর্তী লেবার নেতা নির্বাচন করা হবে। তিনি আশা করেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার জয়ী হবে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com