1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

শুরু হয়ে গেল আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ৩.০

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৭.০০ পিএম
  • ৫৫৭ Time View

তৃতীয়বারের মত শুরু হল দেশের সর্ববৃহৎ অনলাইন ফাইন্যান্স প্রতিযোগিতা, আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াড ৩.০। এই আয়োজনে আইডিএলসিকে সার্বিকভাবে সহযোগিতা করছে টেন মিনিট স্কুল।

গত মঙ্গলবার (১৭ই জানুয়ারি) অনলাইন পোর্টাল খুলে দেয়ার মাধ্যমে শুরু হল এইবারের ফাইন্যান্স অলিম্পিয়াড! ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান, আইডিএলসি ফাইন্যান্সের আয়োজনে ২০১৮ সালে প্রথমবারের মতো এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের এই প্রতিযোগিতায় ৪০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহন করে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নির্বাচিত প্রথম ১০০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণদের দৈনন্দিন জীবনে ফাইন্যান্সের খুঁটিনাটি সম্পর্কে সচেতন করা এবং আগামীতে দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য তাদের প্রস্তুত করা।

গত ১৭ই জানুয়ারি ফাইন্যান্স অলিম্পিয়াড ৩.০ এর অনলাইন প্লাটফর্ম idlc.com/Olympiad সকল প্রতিযোগীর জন্য খুলে দেয়া হয়।

এই অলিম্পিয়াডের প্রথম রাউন্ড আগামী ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বরাবরের মতো এইবারও অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে প্রতিযোগীরা অনলাইনে অংশগ্রহণ করবে। এই রাউন্ডে নির্ধারিত সময়ের মধ্যে ফাইন্যান্স সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিযোগীদেরকে। প্রথম রাউন্ডে সর্বোচ্চ স্কোর করা ১০০ জনকে নিয়ে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)তে অনুষ্ঠিত হবে প্রতিযোগীতার অফলাইন রাউন্ড। ১০০ জন থেকে সর্বোচ্চ স্কোর করা ১০ জন যাবে গ্র্যান্ড ফিনালেতে। এই রাউন্ড শেষে অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন জিতে নিবেন ৩ লক্ষ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে পাবেন ২ লক্ষ ও ১ লক্ষ টাকার প্রাইজমানি। এছাড়াও প্রথম ১০০ জন ফাইনালিস্টদের জন্যে থাকছে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে স্কলারশিপ।

ফাইন্যান্স অলিম্পিয়াড প্রসঙ্গে আইডিএলসির সিইও ও এমডি এম জামাল উদ্দিন বলেন, “মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা প্রতিটি মানুষের জীবনেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইডিএলসি সর্বদা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে এসেছে, ফাইন্যান্স অলিম্পিয়াড তার মধ্যে অন্যতম। এটি এমন একটি ক্যাম্পেইন যার মাধ্যমে আমাদের তরুণসমাজ নিজেদের ব্যক্তিগত জীবনে আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অত্যন্ত সহজভাবে জানতে পারে; সেইসাথে একজন দক্ষ আর্থিক ব্যবস্থাপক হিসেবেও নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগ আগামীতে অর্থনীতির বিভিন্নখাতে দক্ষ জনবলের যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনলাইন পোর্টাল idlc.com/Olympiad এ লগইনের মাধ্যমে সহজেই এই অলিম্পিয়াডে অংশ নেয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com