1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ইসি রাশেদা: বাজেটের অভাবে কোন আসনে সিসিটিভি থাকবে না 

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১০.৫৮ এএম
  • ৩৩৫ Time View

বগুড়া প্রতিনিধি: ১৭ জানুয়ারি বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, মূলত বাজেট কম থাকায় সিসিটিভি ক্যামেরা দেয়া সম্ভব হচ্ছে না।

হঠাৎ করেই বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই উপনির্বাচনের জন্য অনেকটাই অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান রাশেদা। 

নির্বাচনে সিসিটিভি রাখতেই হবে এমন কোনো আইন নেই বলেও জানান এই কর্মকর্তা। যদিও বিভিন্ন সময় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় এই প্রযুক্তির ব্যবহারকে ইতিবাচক হিসেবেই দেখছে কমিশন।

আসন্ন ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে সিসিটিভি না থাকলে কীভাবে মনিটরিং করা হবে। এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমের প্রশংসা করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আপনাদের চোখ দিয়ে আমরা দেখব। সিসিটিভি প্রযুক্তি আসার আগেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছে।

উপনির্বাচনে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেন তিনি। যদিও ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের সাথে গোয়েন্দা পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে বলে জানান।

প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করার দিক নির্দেশনা দেয়াসহ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার আহবান জানানো হয়।

জাতীয় নির্বাচনে বিএনপির আসবে কি না তা জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি তাদের সাথে সংলাপের মাধ্যমে নির্বাচনে আনা যায় কি-না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com