1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী নাইজেরিয়া

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৫.৫২ পিএম
  • ২৪১ Time View

বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া।

প্রতিনিধি দলে আরো ছিলেন এনবিটিটিএফ এর সদস্য মি. লিওনার্ড, ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ, সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে রবার্টস্ মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দু’দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুঁজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

২০২১-২২ অর্থবছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমান ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ। বাংলাদেশি পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান মোঃ জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

এ সময়, আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, পরিচালক মোঃ নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com