1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দিচ্ছে ইআইবি

  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪৫ পিএম
  • ৫৪৭ Time View

ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক এবং বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক ঋণ দাতা সংস্থা- ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন ক্রয় এবং দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব হ্রাস করার পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে, নাগরিকদের কোভিড-১৯ এর প্রভাব থেকে নিরাপত্তা প্রদান করবে এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবি’র অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য কোভিড টিকা দানে সুদূর প্রসারী সহায়তা ও স্বাস্থ্য সেবা সমৃদ্ধকরণ। বাংলাদেশ এবং মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো এর আওতায় পড়বে।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, ‘বাংলাদেশ এবং ইআইবি’র অংশীদারিত্বে ভ্যাকসিন কেনার জন্য ২৫ কোটি ইউরো’র এই ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইআইবি’র কর্মকাণ্ড বিস্তার হচ্ছে এবং তা ভবিষ্যতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন বাংলাদেশ এবং ইইউ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই খাতগুলোতে ইইউ আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে।’

বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ইআইবি’র এই সহায়তা বাংলাদেশ এবং টিম ইউরোপ অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা বাংলাদেশকে মহামারি মোকাবিলায় সাহায্য করবে। জলবায়ু পরিবর্তন থেকে আরম্ভ করে বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য খাতে ইইউ ও বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত হচ্ছে। স্বাস্থ্যসেবায় এই সহায়তা আমাদের বন্ধন দৃঢ়করণের একটি লক্ষণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com