1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.১৯ পিএম
  • ২১৯ Time View

সপ্তাহের ব্যবধানে আরেক ঐতিহাসিক উচ্চতায় সোনার দাম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। এক ভরি সবচেয়ে ভালো ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম রোববার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৮ টাকায় উঠে গেছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

এর মাত্র এক সপ্তাহ আগে অর্থাৎ ৭ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়। এ সময় এক ভরি ২২ ক্যারেট সোনার দাম হয় ৯০ হাজার ৭৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম হয় ৬১ হাজার ৮৭৭ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com