1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বাণিজ্যমেলায় খাবারের দাম বেশি রাখায় জরিমানা

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় চার খাদ্যপণ্যের প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আতিয়া সুলতানা। এর আগে অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে নিয়মিত পর্যবেক্ষণকালে এই জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধার্য্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। আর জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমানসহ অনেকেই অভিযানে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com