1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মৎস্য বাণিজ্য সহজীকরণে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪২ পিএম
  • ৭০১ Time View

বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাত পণ্যের বাণিজ্য সহজীকরণে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা দেবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সঙ্গে মৎস্য অধিদপ্তর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার ঢাকায় মৎস্য অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কে এইচ মাহবুবুল হক ও বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মাইকেল জে পার নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, মৎস্য ও মৎস্যজাত পণ্যের বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণকে সামনে রেখে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন, রপ্তানি বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং বিদ্যমান সম্ভাবনা ও শর্তসমূহের বিষয়ে ব্যবসায়ীদের তথ্য দেওয়া হবে। একইসঙ্গে মাছের খাবারসহ এ খাতের অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দেবে বিটিএফ।

অনুষ্ঠানে বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মাইকেল জে পার বলেন, এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মৎস্য বাণিজ্যের আরও সম্প্রসারণ ঘটবে, যা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কে. এইচ. মাহবুবুল হক মৎস্য বাণিজ্য সহজীকরণে বাংলাদেশ সরকার ও এদেশের বেসরকারি খাতকে সহায়তা প্রদান করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ২০২৬ সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্চ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের বিটিএফ প্রকল্পের এ চুক্তি বিশেষ সহযোগিতা করবে বলে আশা করি।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে ইউএসডিএর ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ মো. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

ইউএসডিএর অর্থায়নে বাস্তবায়নাধীন বিটিএফ প্রকল্প বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন চুক্তির আওতায় মৎস্য ও মৎস্যজাত এবং কৃষি পণ্যের বাণিজ্য সহজীকরণে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com