1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

শ্বশুর বাড়ি দাওয়াত খেতে এসে ডাকাত সর্দার গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১২.০১ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৭) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। এ সময় ওই ডাকাত সর্দারের হামলায় দুই পুলিশ অফিসার আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকলি ইউনিয়নের বাদুর গাছা গ্রামের সিদ্দিকুরের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে। 

তালতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে শশুর বাড়িতে দাওয়াত খেতে আসেন। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্বশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান শুরু করলে পুলিশের উপর হামলা চালায় সিদ্দিকুর। এসময় এএসআই (উপ-পুলিশ পরিদর্শক) কামাল ও এএসআই (উপ-পুলিশ পরিদর্শক) রায়হান আহত হন। তখনই পুলিশ সদস্যরা ধরে ফেলে তাকে।

আহত এএসআই কামাল গুরুতরভাবে আহত হওয়ায় তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ধর্ষ এই ডাকাত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। এসময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। আন্তঃজেলা ডাকাত সর্দার সিদ্দিকুরের নামে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com