1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আইসিএমএবির প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচিত

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩৪ পিএম
  • ৪১৯ Time View

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং সেক্রেটারি হয়েছেন একেএম কামরুজ্জামান।

আইসিএমএবি ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় তাকে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম ও ইমতিয়াজ আলম। কোষাধ্যক্ষ হয়েছেন আলী হায়দার চৌধুরী।

নতুন সভাপতি মামুনুর রশিদ আইসিএমএবি’র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপ্রোটারস অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সহসভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সদস্য।

মামুনুর রশিদ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লিমিটেড, সেবা ফোন এবং কাজী ফার্মস গ্রুপে বিভিন্ন উচ্চতর পদে দায়িত্ব পালন করেন।

একেএম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেডের জ্যেষ্ঠ সহসভাপতি ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে আইসিএমএবির কোষাধক্ষ্য এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব এবং ২০২১ সালে সবসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফার্মা এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্চ অর্গানাইজেশনের পরিচালক।

ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও করপোরেট সার্পোট লিমিটেডের চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে আইসিএমএবি’র কোষাধক্ষ্য এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com