1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

কাবুলে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে নিহত ২০

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.০৯ এএম
  • ২০৫ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) আফগান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওস্তাদ ফরিদুনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওস্তাদ ফরিদুন রয়টার্সকে বলেন, বোমা হামলাকারীর পরিকল্পনা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করা। কিন্তু তিনি ব্যর্থ হন। আত্মঘাতী এ হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

সরকারি সূত্র নিশ্চিত করেছে— ঘটনাস্থলের এমন একটি ছবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অন্তত ৯ জনকে হতাহতকে পড়ে থাকতে দেখা গেছে। তাদের পাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জাদরান জানান, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে তিনি হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাননি। কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন বলে উল্লখ করেন তিনি।

তালেবানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে বলেছেন, চীনের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবানদের সঙ্গে বৈঠক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com