শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

কৃষিমন্ত্রী: জনগণ ভোট না দিলে সালাম দিয়ে চলে যাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৬ Time View

আগামী নির্বাচনে জনগণ ভোট না দিলে সালাম দিয়ে চলে যাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে নলতা এএমআর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজ্জাক বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগণ চাইলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমরা শেখ হাসিনার মতো একজন সরকারপ্রধান পেয়েছি। যার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার কৃষি ও জনবান্ধব উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

ভোজ্য তেল আমদানি নিয়ে মন্ত্রী বলেন, ভোজ্য তেলের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। এ অবস্থায় দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রথম বছরেই এবার সারা দেশে দ্বিগুণ পরিমাণ সরিষা চাষ হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরিষা চাষে বিপ্লব ঘটতে যাচ্ছে এবং আগামী তিন বছরের মধ্যেই আমরা বছরে ভোজ্য তেল আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারব।

জনসভায় বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS