1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

৮৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৮.৪০ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে বাজার তদারকিতে বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা বাবদ এসব প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার টাকা।

রোববার (৮ জানুয়ারি) ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪০ জন কর্মকর্তার নেতৃত্বে ৩৬টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কাওরান বাজার, তোপখানা রোড, শনির আখরা, শাহবাগসহ দেশব্যাপী মোট ৪৬টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮৩টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

অপরদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় এবং একজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০ টাকা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com