1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দিল্লিতে তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৫৫ Time View

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ৩ ডিগ্রিতে নেমেছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দিল্লির সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

দিল্লির উপর দিয়ে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই তাপমাত্রা কমছিল। তবে দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৫ ডিগ্রি।

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৪ জানুয়ারি) তা কমে ৪ দশমিক ৪ ডিগ্রির ঘরে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা আরো কমে ৩ ডিগ্রিতে এসেছে।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com