1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

এনসিসি ব্যাংকের ইনোভেশন সেন্টার ও ডিজিটাল অনবোর্ডিং সেবার উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১৬ পিএম
  • ৭৫৯ Time View

ব্যাংকিং সেবায় দেশের প্রথম ইনোভেশন সেন্টারের উদ্বোধন করলো এনসিসি ব্যাংক লিমিটেড। মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার ইনোভেশন সেন্টারটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার। একই সঙ্গে ডিজিটাল অনবোর্ডিং সেবার অংশ হিসেবে ‘সঞ্চয়ী’ সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়, যার মাধ্যমে গ্রাহকরা অতি সহজেই দ্রুত ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবাগুলো দ্রুত গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইনোভেশন সেন্টার একটি কার্যকরী ধারণা যা পৃথিবীর অনেক উন্নত দেশে পরিলক্ষিত হয়। এনসিসি ব্যাংক দ্রুততম সময়ে ও নিরাপদে সর্বোত্তম এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট অঙ্গীকারবদ্ধ। আমরা উদ্ভাবনী ধারণা এবং এর প্রচেষ্টাকে উৎসাহিত করতে চাই যা ভবিষ্যতের গ্রাহক সেবার চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবার উন্নয়নে এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। ইনোভেশন সেন্টারের উদ্বোধন বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের রূপকল্প বাস্তবায়নে সহায়ক হবে যা আর্থিক প্রযুক্তির অবকাঠামো নির্মাণে, উদ্ভাবনী ধারণাগুলোকে উদ্ঘাটিত করতে এবং উদ্ভাবনী আর্থিক পণ্য প্রবর্তনে সহায়তা করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আর্থিক প্রযুক্তির প্রবর্তন ব্যাংকিং শিল্পকে দ্রুত পরিবর্তন করছে। এই ইনোভেশন সেন্টারটি এনসিসি ব্যাংকের মধ্যে উদ্ভাবনী সাংস্কৃতি চালু করতে অনুপ্রাণিত করবে। এই যুগান্তকারী ডিজিটাল উদ্ভাবনী কেন্দ্রটি গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা প্রদানে সক্ষম হবে এবং গ্রাহকদের নিরাপদে ও দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা প্রদানে ডিজিটাল আর্থিক পণ্য সরবরাহ করতে সক্ষম হবে। ব্যাংকের নতুন ডিজিটাল সেবা ‘সঞ্চয়ী’ ব্যবহার করে গ্রাহকরা এখন মুহূর্তের মধ্যেই চলতি বা সঞ্চয়ী হিসাব খুলতে পরবেন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বাংলাদেশের ব্যাংকিং অঙ্গনে এটিই প্রথম ইনোভেশন সেন্টার। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল গ্রাহককে ডিজিটাল ব্যাংকিং এর আওতায় আনতে চাই। এনসিসি ব্যাংক তার অব্যাহত অগ্রযাত্রায় শুধুমাত্র আর্থিক খাতেই অবদান রাখবে না বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com