ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী-পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ (৪ জানুয়ারি) কোম্পানিটির ২৬ কোটি ২৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটি ১৬ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর বসুন্ধরা পেপার ১৪ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু সিরামিকস এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।