1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

মৃত্যুহীন দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৪৮

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৬.০৯ পিএম
  • ২৩৮ Time View

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহী রোগটি নিয়ে সারা দেশে আরও ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৭ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৩৭ জন ভর্তি রয়েছেন। এছাড়া বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন। এছাড়া ঢাকার বাইরে ৬৭ জন চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com