1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৪১ Time View

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের ম্যাচগুলো টিকিটের মূল্য নির্ধারণ করেছে আয়োজক সংশ্লিষ্টরা। বিপিএল গভর্নিং কাউন্সিল টিকিটের সর্বনিম্ন মূল্য ধার্য করেছে ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকা দিয়ে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এক নম্বর গেটের পাশে থাকা টিকিট কাউন্টারে। এছাড়াও শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও মিলবে টিকিট।

৪ জানুয়ারি থেকে শুরু হবে টিকিট বিক্রি। কোনো নির্দিষ্ট ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনই কেবল সেই ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। ৬ জানুয়ারি রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু হবে। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com