1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ১৭৮ Time View

আগের দুই দিনের পতন কাটিয়ে মঙ্গলবার কিছুটা উত্থান হয়েছে পুঁজিবাজারে। আজ ডিএসইতে মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১৯৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫২ কোটি ৩৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com