1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর

লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেন শুরু ৪ জানুয়ারি

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫.০৯ পিএম
  • ২৬৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী ৪ জানুয়ারি শুরু হবে।

এর আগে গত ৮ ডিসেম্বর দেশের শীর্ষ ব্রোকারহাউজ লংকাবাংলা সিকিউরিটিজকে এটিবিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”। কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

জানা গেছে, লংকাবাংলা সিকিউরিটিজ লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি।  লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।

প্রসঙ্গত, অ-তালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের সুযোগ তৈরি করতে স্টক এক্সচেঞ্জে এটিবি চালু করা হচ্ছে। এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে। এটিবিতে তালিকাভূক্তির ক্ষেত্রে ন্যূনতম মূলধনের কোনো সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে।

অন্যদিকে এটিবিতে বিনিয়োগের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের সুযোগ উন্মুক্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com