1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

এক দুর্ঘটনায় ২০০ গাড়ির সংঘর্ষ

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮.২২ পিএম
  • ২২৩ Time View

চীনের ঝেংঝৌ শহর। বুধবার সকালে সেখানে কুয়াশা পড়েছে খুব। এ শহরে ইয়েলো নদীর ওপর একটি সেতুতে দুর্ঘটনা ঘটে। এতে একটি কিংবা দুটি নয়, দুই শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন একজন। খবর রয়টার্সের।

উদ্ধারকারী ও রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবর সূত্রে এসব তথ্য জানা গেছে। যে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে, সেটির নাম ঝেংজিং হুয়াংহে ব্রিজ। ইয়েলো নদীর ওপর অবস্থিত এ সেতু ঝেংঝৌ ও শিনজিয়াংকে যুক্ত করেছে। সিসিটিভির খবরে বলা হয়েছে, সেতুর ওপর বিপরীতমুখী দুটি পথ রয়েছে। দুই পাশেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের জেরে গাড়ি উঠে গেছে গাড়ির ওপর

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সেতুর ওপর বিশাল এলাকাজুড়ে গাড়ির স্তূপ। একটির সঙ্গে আরেকটি গাড়ি লেগে আছে। কোনোটির সামনের গ্লাস ভেঙেছে। কোনোটির জানালার গ্লাস ভেঙেছে। এতে একটি গাড়ি কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে। এই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘এটা খুবই ভয়ংকর ঘটনা। অনেক মানুষ এখানে আছে। মনে হয় না এ সেতু থেকে আমরা সহজে বের হতে পারব।’

সেখানে কুয়াশার কারণে ৫০০ মিটারের বেশি দূরে দেখা যায় না। চীনের স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বুধবার সকালে ওই এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার নিচে নেমে আসে। এতেই ঘটে দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, প্রথমে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এরপর একের পর এক গাড়ি এসেছে আর একে অপরকে ধাক্কা দিয়েছে।

ঝেংজিং হুয়াংহে ব্রিজের এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এ উদ্ধারে কাজ করছে ১১টি ট্রাক ও অগ্নিনির্বাপণ বিভাগের ৬৬ কর্মী। দুর্ঘটনার পরপরই ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সেই হিসাব দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com