1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

দাম বেঁধে দিলে তেল বিক্রি করবে না রাশিয়া

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১.৩০ পিএম
  • ২০৪ Time View

যে সব দেশ দাম বেঁধে দিয়েছে, তাদের তেল বিক্রি করবে না রাশিয়া। সিদ্ধান্ত নিলেন পুতিন। ‘জি-৭’ দেশগুলো থেকে ইইউ পর্যন্ত অনেকেই রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছে। ব্যারেল প্রতি ৬০ ডলার। গত ৫ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত চালু হয়েছে। কিন্তু রাশিয়া এর পাল্টা ব্যবস্থা হিসাবে ঠিক করেছে, তারা ওই সব দেশে তেল পাঠাবে না। রাশিয়ার তেল পেতে হলে, দাম বেঁধে দেয়া চলবে না।

১ ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে প্রেসিডেন্টের ডিক্রিতে জানানো হয়েছে, পুতিন চাইলে কয়েকটি দেশকে বিশেষ সুবিধা দিতে পারেন। তেলের দাম বেঁধে দেয়ার পরেও তাদের কাছে তেল বিক্রি করতে পারেন।

‘জি-৭’ দেশগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানি, ক্যানাডা ও ইটালি। এছাড়া ইইউর দেশগুলো ও অস্ট্রেলিয়া তেলের দাম বেঁধে দিয়েছে। এই দেশগুলোর মতে, তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধের খরচ জোগাড় করছে রাশিয়া। 

তাই তাদের হাতে যাতে কম অর্থ যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে তারা ইউক্রেনে বেশি অর্থ খরচ করতে পারবে না। আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার।

তবে ভারত ও চীন এখন রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ অনেকটাই বাড়িয়েছে। বিবিসি জানিয়েছে, গত নভেম্বরে চীন দিনে দশ লাখ ব্যারেল তেল কিনেছে, ভারত কিনেছে নয় লাখ ব্যারেল।

চলতি মাসের গোড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া দুর্বল ব্যবস্থা। কারণ, এর প্রভাব রাশিয়ার অর্থনীতিতে খুব বেশি পড়বে না।

তবে রাশিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, তেলের দাম বেঁধে দেয়ায় তাদের বাজেট ঘাটতির পরিমাণ বাড়বে। ২০২৩ এ ঘাটতির পরিমাণ ডিজিপির দুই শতাংশে রাখা যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com