1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাপন: বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে কাউকে ছাড়া হবে না

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১.৫০ পিএম
  • ২৬৬ Time View

এবারই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক মৌসুমে তিন টাইগার ক্রিকেটারকে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ভক্তরা। সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান খেলবেন আগামী ২০২৩ সালের আইপিএলের আসরে। তবে পুরো মৌসুম জুড়ে খেলার জন্য অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিব আল হাসানরা- এমনটিই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে চলতি মাসের ২৩ ডিসেম্বর আইপিএলের  নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল সাকিব আল হাসান ও লিটন দাসকে। এছাড়া মুস্তাফিজুর রহমানকে আগেই দলে রেখে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে পুরো মৌসুমজুড়ে খেলা হবে না টাইগার ক্রিকেটারদের। গতকাল ২৬ ডিসেম্বর ধানমন্ডিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএল প্রসঙ্গে পাপন বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরইমধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এমন ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’

২০২৩ সালের মার্চ-এপ্রিলে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ। ১ টেস্ট ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আইরিশরা। এই সময়টাতেই শুরু হওয়ার কথা আইপিএল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com