1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাপানে ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫.৩৫ পিএম
  • ২৪২ Time View

জাপানে ভোক্তা মূল্যস্ফীতি গত নভেম্বরে ৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে সে তুলনায় দেশটির মানুষের মজুরি বাড়েনি। এতে মূল্যস্ফীতি ৪১ বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে।

গত মাসের কোর মূল্যস্ফীতি ১৯৮১ সালের পর সর্বোচ্চ। সে সময় দেশটির কোর সিপিআই ৪ শতাংশ বেড়েছিল। ১৯৭৯ সালে জ্বালানি বাজারে উল্লম্ফন এবং ক্রমবর্ধমান অর্থনীতির প্রভাব মূল্যস্ফীতিকে রেকর্ড উচ্চতায় নিয়ে গিয়েছিল।

মধ্যপ্রাচ্যে সংকটের কারণে তেলের উৎপাদন কমে যাওয়া এবং সব ধরনের জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মূল্যস্ফীতি বাড়লেও জাপানের মানুষের মজুরি বাড়েনি। ফলে দেশটির সাধারণ মানুষ মূল্যস্ফীতির তথা পণ্যের উচ্চমূল্যের যন্ত্রণা ভোগ করছেন। মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতি চাঙা করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব জাপান উদার মুদ্রানীতি গ্রহণ করেছে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম ১৯৯০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। প্রতিটি মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫১–তে।

জাপান বিশ্বের সবচেয়ে কম মূল্যস্ফীতির দেশগুলোর একটি। দেশটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জি৭ ভুক্ত অন্যান্য দেশের নীতি সুদ হার বাড়ানোর নীতিকে সমর্থন জানিয়ে আসছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com