রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত দেবহাটার সখিপুর বিএনপির প্রার্থী আব্দুর রউফের জনসভা অনুষ্ঠিত কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ সিদ্দিকুর রহমান দারাজ বাংলাদেশে শুরু হচ্ছে “২.২ গ্র্যান্ড রমজান বাজার”: নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, ফ্ল্যাশ সেল এবং সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ের সমাহার! আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন- চুয়াডাঙ্গার ডিসি এসপি

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবেদন ডা. মুরাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ Time View

অডিও কেলেঙ্কারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলীয় পদ হারিয়েছিলেন  ডা. মুরাদ হাসান। আবারও সেই পদ (জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক) ফিরে পেতে দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘সাধারণ ক্ষমার’ আবেদন করেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার কাছে তিনি লিখিত আকারে এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করেন, তিনি জামালপুর-৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য। তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনিও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত বছরের ৭ ডিসেম্বর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়াও তিনি এ পত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানহানি হয় এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে না করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

একজন চিত্র নায়িকার সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। একইদিন তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS