1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১.১৫ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া আকতার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইলে (বোচার বাজার) এ দুর্ঘটনা ঘটে। রাদিয়া আকতার জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু রাদিয়া তার বাবা মায়ের সাথে বোচার বাজার এলাকায় মামার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নানার বাড়িতে আসেন। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মকবুল হোসেন ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় শিশু রাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com