মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

কালিয়ায় নদীর ভাঙ্গন রোধ ও মদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

মামুন মোল্যা
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৯ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া চিত্রা নদীর ভাঙ্গন থেকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সালামিয়া ইমামিয়া দাখিল মাদ্রাসা রক্ষার জন্য মানববন্ধন করেছে মাদ্রাসা সংশ্লিষ্টরা ও এলাকাবাসী।

২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় মদ্রাসা সংলগ্ন নদী পাড়ে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মুহাঃ বদরুজ্জামান, সহ সুপার মাওঃ আব্দুর রশীদ, গনিত শিক্ষক কমল কুমার সরকার, মাদ্রাসার সদস্য রবিউল ইসলাম,  শিক্ষার্থী সোহেলী ইসলাম মিম্মা, প্রাক্তন ছাত্র ও অভিভাবক সালাউদ্দিন ফকির প্রমুখ।

বক্তারা বলেন,  ১৯৯৪ সালে চিত্রা নদীর পাড়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।  ২০ জন শিক্ষক কর্মচারী ও ৩৩২ জন শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে। পাসের হার বরাবরই সন্তোষজনক।

কিন্তু চিত্রা নদীর ভাঙ্গনে মাদ্রাসাটি আজ হুমকির মুখে। সম্প্রতি মাদ্রাসার উত্তর পাশের ভবনটি ঘেষে নদী আলে আসায় ফাটল ধরেছে। ওই মাদ্রাসার সভাপতি ও স্থানীয়দের প্রচেষ্টায় সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসার আওতায় সুদৃশ্য  দ্বিতল ভতনের একটি মসজিদ রয়েছ। সরকারিভাবে দ্রুত ব্যবস্থা না নিলে দীনি শিক্ষার এ প্রতিষ্ঠানিট অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জেলা এক্সএন অভিজিৎ কুমার সাহা বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মাদ্রাসা কর্তৃপক্ষও আমাদের জানায়নি। তবে দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS