1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

তিন দিনে অ্যাভাটার টু-র আয় ৪ হাজার ৬২২ কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮.০৯ পিএম
  • ২৮৮ Time View

জেমস ক্যামেরনের সিনেমা মুক্তি পাবে আর বক্স অফিসে ঝড় উঠবে না, তা কি হতে পারে? বলছি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার-এর কথা। শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেয়েছে হলিউডের সফল নির্মাতা জেমস ক্যামেরনের নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

এটি ২০০৯ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’-এর দ্বিতীয় কিস্তি। মুক্তির প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বক্স অফিস মাতিয়ে যাচ্ছে ‘অ্যাভাটার ২’। প্রথম উইকেন্ড তথা তিন দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৪৩৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার ৬২২ কোটি ১২ লাখ টাকারও বেশি।

আন্তর্জাতিক বাজার থেকে এরই মধ্যে ৩০০ মিলিয়ন ডলার আয় হয়েছে। বাকিটা এসেছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে। প্রথম তিন দিনের আয়ে এটি টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’র চেয়ে ৮২ শতাংশ এবং ‘অ্যাভাটার’-এর চেয়ে ৭৮ শতাংশ এগিয়ে।

যদিও হলিউড বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘অ্যাভাটার টু’র জন্য এ রকম উইকেন্ড প্রত্যাশার চেয়ে অনেক কম। এর অন্যতম কারণ, চীনের বাজারে সিনেমাটি সুবিধা করতে পারছে না। সেখানে প্রথম তিন দিনে ১০০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা ছিল। কিন্তু হয়েছে মোটে সাড়ে ৫৭ মিলিয়ন ডলার। তবে সামনের দিনগুলোতে বৈশ্বিক আয়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের।

এদিকে ভারতের বাজারে দারুণ ব্যবসা করছে ‘অ্যাভাটার ২’। প্রথম তিন দিনে দেশটি থেকে ১২৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে নিয়েছে ছবিটি। উল্লেখ্য, প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com