1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

কনুই হাঁটুর কালো দাগ দূর করবেন যেভাবে

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১১.১৫ এএম
  • ২৯০ Time View

মুখ কিংবা ত্বকের যত্নে আমরা সচেতন থাকি। চুলের সৌন্দর্য বাড়াতে আমাদের চেষ্টার কমতি নেই। কিন্তু সে তুলনায় শরীরের অন্যান্য দিকে আমাদের নজর কম। যেমন অনেকেরই কনুইয়ে বা হাঁটুতে কালচে দাগ পড়ে। কোনো জায়গায় একভাবে কনুই রাখলে বা হাঁটুতে চাপ পড়লে ধীরে ধীরে সেখানে ময়লা জমে কালো স্তর পড়ে যায়। অতিরিক্ত সময় রোদে থাকার কারণেও এমন হতে পারে। 

হাঁটু বা কনুইয়ের কালো দাগ দূর করতে অনেকেই দামী প্রসাধনী বেছে নেন। জেনে অবাক হবেন, ঘরোয়া উপায়ে দূর করা যায় এ ধরনের দাগ। 

টমেটোর প্যাক: ত্বকের কালচে ভাব দূর করতে টমেটোর জুড়ি মেলা ভার। কনুই ও হাঁটুর কালচে অংশে টমেটো ঘষুন। কয়েক মিনিট রাখার পর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এ ছাড়াও চালের গুঁড়ায় টমেটো মিশিয়ে কালো অংশে ম্যাসেজ করতে পারেন। ১০-১২ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

লেবু ও চিনির প্যাক: এ ধরনের প্যাক তৈরির জন্য এক চামচ চিনি অল্প পানিতে ভিজিয়ে নিন। এরপর লেবু কেটে টুকরো করে সেই টুকরোতে চিনির রস মিশিয়ে ৫-৭ মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিনবার ব্যবহার করুন, ভালো ফল পাবেন।

বেসন ও টক দইয়ের প্যাক: ত্বকের জন্য দারুণ কার্যকরী বেসন ও টকদই। এই প্যাক বানানোর জন্য এক চামচ বেসন, এক চামচ দই এবং এক চামচ চিনি ভালোভাবে মিশিয়ে কনুই ও হাঁটুতে ১০-১৫ মিনিট ম্যাসেজ করুন। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ও কফির প্যাক: ত্বকের যত্নে বরাবর কার্যকরী অ্যালোভেরা। এই মিশ্রণ তৈরি করতে অ্যালোভেরার সাথে এক চামচ কফি ভালোভাবে মিশিয়ে নিন এবং কালচে জায়গায় ম্যাসেজ করুন। ৪-৫ মিনিট ম্যাসেজ করার পর কফির রঙ যখন বদলাতে শুরু করবে তখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

হলুদ: ত্বকের কালো ছোপ দূর করতে হলুদের বিকল্প নেই। যে কোনো ধরনের ত্বকের জন্য হলুদ উপকারী। এই প্যাক বানাতে হলুদের সাথে হালকা পানি মিশিয়ে কনুই ও হাঁটুতে ম্যাসেজ করুন। ১০-১২ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com