1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফের বেড়েছে ডলারের দাম

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬.০২ পিএম
  • ২৬৬ Time View

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে যাচ্ছে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শঙ্কা থেকেই যাচ্ছে। ফলে মার্কিন মুদ্রার মূল্য বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, নীতি-নির্ধারণী বৈঠকের পর রাতারাতি সুদের হার বাড়ানো হয়েছিল। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা যথেষ্ট নয়। পরিস্থিতি সামাল দিতে আবার সুদহার বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ফের সুদহার বাড়ানোর চিন্তাভাবনা করছেন নীতি-নির্ধারকরা। সেটা দীর্ঘমেয়াদে বাড়তে পারে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ডলার সূচক শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। দৈনিক ভিত্তিকে গত সেপ্টেম্বরের শেষদিকের চেয়ে যা সর্বোচ্চ।

রাতারাতি জাপানি মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৮ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৭ দশমিক ৫১ ইয়েনে।

তবে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ইউরোর মান বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। এক ইউরো বিক্রি হয়েছে ১ দশমিক ৬৩৭ ডলারে।

ব্রিটিশ মুদ্রার মূল্যমান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। প্রতি পাউন্ড স্টার্লিং বিকিয়েছে ১ দশমিক ২১৯৪৫ ডলারে। তবে অন্যান্য মুদ্রার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করেছে ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com