1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

৩ ই-কমার্সের ব্যাংক হিসাব তলব

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৮.৪৬ পিএম
  • ২৫১ Time View

ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি, আলাদিনের প্রদীপ ও সিরাজগঞ্জ শপের ব্যাংক হিসাব ও গ্রাহকের তথ্য দাখিলের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেল থেকে ওই তিন প্রতিষ্ঠানকে আলাদা তিনটি চিঠি দেওয়া হয়।

প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দিতে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খুব শিগগিরই পর্যায়ক্রমে অন্যান্য প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাব তলব করা হবে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান গণমাধ্যকে জানান, তথ্য চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান জবাব দেয়নি। তবে ই-ভ্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে সব তথ্য পাওয়া যাবে। ব্যাংকের হিসাবের তথ্য চাওয়ার মূল কারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়া। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর টাকা ব্যাংকে থাকলে ওই টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে।

গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য দেওয়া হয়নি এমন প্রায় ৫৬১ কোটি টাকা আটকে পড়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে। পরে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে ওই টাকার কিছু অংশ গ্রাহকদের ফেরত দেয়।

কেন্দ্রীয় ই-কমার্স সেলের ২৮ নভেম্বরের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৬৩৭ জন গ্রাহক ৩০২ কোটি ২১ লাখ টাকা ফেরত পেয়েছেন। কিউকম, আলিশা মার্ট, দালাল প্লাস, বুমবুম, আনন্দবাজার, থলেডটকম. ধামাকাসহ মোট ১৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত গ্রাহক এই অর্থ ফেরত দেওয়া হয়। এ প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। এরপর নতুন করে প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যাংকে জমানো টাকার সন্ধান পেলে সেটিও গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com