1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

৩ লাখ কোটি টাকা ব্যাংক খাতে ঋণ সরকারের

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৬.০০ পিএম
  • ৩০০ Time View

ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে। চলতি অর্থবছরের নভেম্বর মাসে খাতটিতে ঋণ বেড়েছে ১০ হাজার ৬১১ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকার সব ঋণ নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। নভেম্বর মাস শেষে ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ১১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের আগস্ট শেষে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ স্থিতি দাড়িয়েছিলো ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। এর পরের মাসে ঋণ স্থিতি দাড়ায় ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকায়। এটি আরও বেড়ে নভেম্বর মাসে ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ১১৯ কোটি টাকা।

এদিকে নভেম্বর পর্যন্ত সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮৭ হাজার ২৫২ কোটি টাকা ঋণ নিয়েছে। অপরদিকে বাণিজ্যিক ব্যাংক থেকে নিয়েছে ২ লাখ ১১ হাজার ৮৬৬ কোটি টাকা।

এবিষয়ে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবীদ জাহিদ হোসেন অর্থসূচককে বলেন, সরকারের রাজস্ব কমে গেলে তখন ঋণ নেয়। এখন সঞ্চয়পত্র বিক্রিও অনেক কম। সঞ্চয়পত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে সুদের হার। তাই কি কারণে সঞ্চয়পত্র বিক্রি এতো কমেছে তার আসল কারণ এখনো পরিষ্কার না। তাই সরকারকে ঋণ নিতে হলে এখন ব্যাংক খাত থেকেই নিতে হবে। এসব কারণে ব্যাংকে সরকারের ঋণ বাড়ছে। গত নভেম্বরে সরকার সব টাকাই নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে।

চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছিলো। তবে গত সেপ্টেম্বর মাসে বেশি পরিমাণ ঋণ নেওয়া শুরু করে। সেসময় এক মাসেই ব্যাংক থেকে সরকার ঋণ নেয় ১৫ হাজার কোটি টাকারও বেশি। গত ২০২১-২২ অর্থবছর শেষে ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি ছিল ২ লাখ ৭০ হাজার ১৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ বেড়েছে ২৮ হাজার ৯৩৩ কোটি টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। আগের অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার লক্ষ্য ছিল ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। অর্থাৎ এবার প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি ঋণ নেয়ার লক্ষ্য সরকারের।

এদিকে, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকেও ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com