1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

প্রথম দিনেই ইসলামী ৫ ব্যাংকের ধার ৪ হাজার কোটি টাকা

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬.১০ পিএম
  • ২৯৯ Time View

দেশের ইসলামি ধারার ব্যাংকগুলোর তরল্য সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ ডিসেম্বর) একদিনেই পাঁচ ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েছে ৪ হাজার কোটি টাকা।

ধার নেওয়া ইসলামিক ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। সোমবার (৫ ডিসেম্বর) এসব ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে এক নির্দেশনা জারি করে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক অর্থসূচককে বলেন, এখন পর্যন্ত দেশের ইসলামি ধারার ৫ ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে আরও কিছু পরিমাণ টাকা দেওয়া হতে পারে। তবে এটি তারল্য সুবিধা না। এসব ব্যাংকগুলোর যে সুকুক বন্ড আছে তার বিপরীতে এসব অর্থ দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ধারাবাহিক কমছে।  গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা। সোমবার (৫ ডিসেম্বর) ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধার আওতায় ইসলামি ব্যাংকগুলো সুকুক জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিতে শুরু করেছে। সুকুকের বিপরীতে প্রয়োজনমতো ব্যাংকগুলো টাকা ধার নিতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com