1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

শিল্পখাতের আমদানিতে পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হবে

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫.৫২ পিএম
  • ২৮৮ Time View

দেশের রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়াতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রিন ট্রান্সফর্মেশন ফান্ডের (জিটিএফ) আওতায় এ খাতের প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানি সহজ করতে পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, প্রকল্পের ধরন অনুযায়ী পুনঃ অর্থায়ন সুবিধার মেয়াদকাল হবে ৫ থেকে ১০ বছর। পুনঃ অর্থায়ন সুবিধা পেতে আগ্রহী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালকের সাথে একটি অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে।

এতে আরও বলা হয়, সুবিধাপ্রাপ্ত ব্যাংকগুলো ১ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংককে সুদ দিতে হবে। অপরদিকে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।

ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ এক বছর।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ সালে সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com