1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

হাত-পায়ে ঝি ঝি ধরে কেন?

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১১.৫৩ এএম
  • ৩৪৬ Time View

বেশ কিছুক্ষণ এক ভঙ্গিমায় থাকলে বা হাত-পায়ে চাপ পড়লে ঝি ঝি ধরার সমস্যা হয়। এ সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এক্ষেত্রে পরবর্তী সময়ে হাত-পা নাড়ানো কষ্টকর হয়ে ওঠে, অবশবোধ হয় ও যন্ত্রণা করে। তবে কেন এমনটি হয়?

আসলে দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে থাকলে এমনটি ঘটে। এক্ষেত্রে হাত-পায়ের পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে যে স্নায়ু, তার উপরে চাপ পড়ে বলেই এমনটি ঘটে। তখন হাত-পায়ে শক্তি পাওয়া যায় না।

যদি পায়ে ঝি ঝি ধরার পরেও একইভাবে যদি দীর্ঘক্ষণ বসে থাকা হয় তাহলে পায়ের কয়েকটি অংশে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তখন ঝি ঝি’র অনুভূতি আরও বাড়ে।

ঠিক একইভাবে কোনো হাত দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় রাখলেও ঝি ঝি ধরতে পারে। তখন হাত অবশ হয়ে যায় ও যন্ত্রণা করে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির মতে, ভিটামিন বি ১২ এর ঘাটতির একটি স্নায়বিক উপসর্গের মধ্যে আছে হাত-পায়ের অসাড়তা ও ঝি ঝি ভাব।

স্বাস্থ্য সংস্থা বিএমজে’র মতে, যদিও নিউরোলজিক জটিলতার অগ্রগতি সাধারণত ধীরে ধীরে হয়, তবে ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে তা চিকিৎসার পরও উপসর্গগুলো দীর্ঘ সময়ের জন্য শরীরে উপস্থিত থাকে।

এ সমস্যা থেকে দ্রুত মুক্তির উপায় কী?

মাথা দোলান- দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকলে ঝিঁঝি ধরে যায়। তখন মাথা এপাশ ওপাশ দোলালে সাধারণত শরীরের সব স্নায়ুতে চাপ পড়ে। এতে ধীরে ধীরে ঝিঁঝি ঠিক হয়ে যায়।

দাঁড়িয়ে থাকুন ও হাঁটার চেষ্টা করুন- ঝিঁঝি লাগলে যদিও হাঁটতে কষ্ট হয়, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন ও হাঁটার চেষ্টা করুন। পায়ে ঝিঁঝি ধরলে পেশিতে সঙ্কোচনের কারণেই এমনটি হয়। দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটাচলা করলে ঝিঁঝি ঠিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com