1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

ইজিসিবিতে চাকরির সুযোগ

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১১.৪৯ এএম
  • ৩০১ Time View

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক/সহকারী পরিচালক/সহকারী কোম্পানি সেক্রেটারি পদে প্রশাসনিক/সাচিবিক কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসিএসধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর বেতন: মূল বেতন ৭০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: উপবিভাগীয় প্রকৌশলী (আইসিটি)। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী (আইসিটি/এমআইএস/এসএপি/বেসিস অ্যান্ড এবিএপি/প্রোগ্রামিং) সমমান পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: মূল বেতন ৭০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদের সংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বয়স: ১৮–৩০ বছর। বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক অথবা এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: স্টোরকিপার (গ্রেড–৪)। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার বেজড স্টোর ম্যানেজমেন্টে জ্ঞানসহ কোনো বড় প্রতিষ্ঠানে স্টোর অ্যাসিস্ট্যান্ট/স্টোর হেলপার/অ্যাটেনডেন্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: সিকিউরিটি কাম ফায়ার ফাইটিং সুপারভাইজার (গ্রেড-৪)। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: ক্রেন অপারেটর (গ্রেড-৪)। পদসংখ্যা: ২। আবেদন যোগ্যতা: এসএসসি/সমমান পাস। ক্রেন/হেভি ভেহিকেল চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং/অপারেটিং লাইসেন্সধারী। বয়স: ১৮-৪৫ বছর। বেতন: মূল বেতন ১৫,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ১০। আবেদন যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: গার্ডেনার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: জেএসসি/সমমান পাস। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: কুক। পদসংখ্যা: ১। যোগ্যতা: জেএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,৫০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদসংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: জেএসসি/সমমান পাস। বয়স: ১৮-৩০ বছর। বেতন: মূল বেতন ১৪,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহীদের http://egcb.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২২, বিকেল চারটা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com