1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কাদের: এই ডিসেম্বরে খেলা হবে

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৮.০১ পিএম
  • ২৬২ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে… এই ডিসেম্বরে খেলা হবে। আগামী নির্বাচনে হবে খেলা, আন্দোলনে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। টাকা চুরির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে’ স্লোগান মির্জা ফখরুলের পছন্দ নয়। আরও কারও কারও পছন্দ নয়। কিন্তু যে স্লোগান সারাদেশের জনগণ পছন্দ করে সেই স্লোগান আমি দিয়েই যাবো।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা দখল করবে। ফখরুল সাহেব আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। স্মরণ আছে? বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। ঢাকা-সিলেট সড়কে শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়েছে। তারা আগুন-লাঠি নিয়ে আসবে, এজন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুলরা বলেন ‘খাঁচা’।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিশ্বাস ঘাতক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। ৩ নভেম্বরে জাতীয় চার নেতাকেও তার ইশারায় হত্যা করা হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ‘অস্তিত্বের জন্য ঐক্যের বিকল্প নেই। আমি শান্তি চাই। নোয়াখালী ও রাজনীতির স্বার্থে আমি এমপি একরাম ও আমার ভাই কাদের মির্জাকে ক্ষমা করে দিয়েছি। নোয়াখালীর আওয়ামী লীগে আমি কোনো কলহ রাখতে চাই না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com