1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে ফিরলেন ৩ চীনা নভচারী

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫.৪৪ পিএম
  • ২২২ Time View

গতবছর এপ্রিলে মহাকাশে নিজস্ব স্টেশন বানানোর কাজ শুরু করে চীন৷ সেটির শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করে চীনের তিন নভচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন৷ তাদের স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া৷

ফিরে আসা তিন নভোচারী হলেন- মিশন কমান্ডার চেন ডং, চীনের প্রথম নারী নভচারী লিউ ইয়াং ও চাই শুঝে৷ তারা শেনজৌ-১৪ মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফেরেন৷ ৫ জুন তাদের মিশন শুরু হয়েছিল৷ এর আগে বুধবার শেনজৌ-১৫ যানে করে আরও তিন নভচারী তিয়ানগংয়ে পৌঁছেন৷

২০১১ সালে যুক্তরাষ্ট্র নাসাকে চীনের সঙ্গে কাজ করতে নিষেধ করেছিল৷ সে কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ যেতে পারছিল না চীন৷ তাই দেশটি নিজেদের স্টেশন বানানোর কাজ শুরু করে৷

এ বছরের মধ্যে তিয়ানগং স্টেশনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা৷ তিয়ানগংয়ের ওজন আইএসএস-এর এক-চতুর্থাংশ হবে৷ তবে রাশিয়ার মির স্টেশনের সমান এটি৷ ১৯৮০-র দশক থেকে ২০০১ সাল পর্যন্ত চালু ছিল মির স্টেশন৷

তিয়ানগং স্টেশন প্রায় এক দশক সক্রিয় থাকার কথা৷ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে অরবিটে মানুষ পাঠিয়েছিল চীন৷ এছাড়া মঙ্গলগ্রহ ও চাঁদেও রোবটিক রোভার নামাতে সমর্থ হয়েছে চীন৷

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com