1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে দেড় লাখ টাকা বেতনে চাকরির সুযোগ

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.২১ পিএম
  • ৩০৯ Time View

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। প্রতিষ্ঠানটি অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা:

– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

– শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

– সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ ডিজিএম/ সমপদ) অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ ট্রান্সমিশন/ ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

– নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

– টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

– কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে।

– বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত এ চুক্তি নবায়নযোগ্য।

বয়স: ২০২২ সালের ১ ডিসেম্বর সর্বোচ্চ ৬০ বছর

মূল বেতন: ১,৪৯,০০০ টাকা

সুযোগ–সুবিধা: আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম এপিএসসিএলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল–৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২২।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com