1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফখরুল: ধান বিক্রির টাকা দিয়ে সমাবেশ করছি

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪.৪৯ পিএম
  • ২১৭ Time View

বিএনপির বিভাগীয় সমাবেশে অর্থের যোগান নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধান বিক্রির টাকায় সমাবেশ করছি।

রোববার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসির কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা গত ১৪ বছরে গণলুট করেছেন। সেটা আপনারা বলতে পারবেন। আমাদের ১৮ বছরের কিশোর থেকে ৮০ বছরের বৃদ্ধ সমাবেশে যোগ দিয়েছে। ধান বিক্রি ও ঠেলাগাড়ি চালানোর টাকায় আমাদের সমাবেশ হয়েছে।

১০ ডিসেম্বরের ঢাকায় বিভাগীয় সমাবেশ ঘিরে সরকার নেতাকর্মীদের গ্রেফতার আর নাশকতার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, গতরাতে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়নকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েক দিনে এক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভয়ংকরভাবে নির্যাতন করছে। আগের মতো ডিবি দিয়ে গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আগের সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে গোয়েন্দা ও আমলা নির্ভর দলে পরিণত হয়েছে। গত ২২ আগস্ট থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা যে আন্দোলন শুরু করেছি সেখানে আওয়ামী লীগ আমাদের তিনজন নেতাকর্মীকে হত্যা করেছে। বিএনপি নয়, আপনারাই জঙ্গি হয়ে গেছেন।

সরকারের সুবিধামতো সংশোধন করা সংবিধান দিয়ে আগামী নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির মুখপাত্র আরও বলেন, সংবিধান সংশোধন করতে হবে। জনগণের জন্য সংবিধান তৈরি করতে হবে।

তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। আমাদের আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। এবার সেই আগের মতো হবে না। মানুষ জেগে উঠেছে। ৭১ সালের মতো এবার গণতন্ত্র রক্ষায় একজোট হয়ে মাঠে নেমেছে। আমরা যুগপৎ আন্দোলন করবো। সবাই একমত হয়েছি।

জেএসডির সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংগীতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com