1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

‘টাকায়’ ঋণ পাবে বিদেশি শিল্প প্রতিষ্ঠান

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫.৩৯ পিএম
  • ২৮২ Time View

বিদেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ পাবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে এসব ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এসব প্রতিষ্ঠানকে শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা পেত।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই সে সব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ সুবিধা পাবে। এতে স্থানীয় বাজারের জন্য উৎপাদনকারী অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য চলতি ঋণ সুবিধার দার উন্মুক্ত হলো।

বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারে। বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com